রাজশাহীতে মোবাইলের শো-রুমে আগুন
০৫ মে, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন

  

রাজশাহীতে মোবাইলের শো-রুমে আগুন

নিউজরুম
০৯-০২-২০২০ ১২:৩৮ অপরাহ্ন
রাজশাহীতে মোবাইলের শো-রুমে আগুন

রাজশাহীতে একটি মোবাইল ফোনের শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর রানিবাজার এলাকায় অবস্থিত শো-রুমটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ওই শো-রুম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর সূত্র জানায়, ধোঁয়ার কারণে একজন অসুস্থ হয়ে পড়েন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। আগুনে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে সূত্র জানায়। 


নিউজরুম ০৯-০২-২০২০ ১২:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 120 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com