কামারখন্দে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তি প্রদান
২৪ অক্টোবর, ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তি প্রদান

মোঃ খায়রুল ইসলাম
০৮-০২-২০২০ ০১:০০ অপরাহ্ন
কামারখন্দে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তি প্রদান
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হায়দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং মরহুম মুনসুর আলী তালুকদার ও মরহুম আলী রেজা হায়দার স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার  সন্ধ্যায় হায়দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
গাজী মো.সেকেন্দার আলী প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সাহিত্যিক ও সাবেক পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী গাজী মো. আলী আকবর হায়দার, বিশেষ অতিথি সাবেক উপ প্রধান বন কর্মকর্তা  গাজী মো. আলী কবির হায়দার।
এছাড়াও অনুষ্ঠানকে  বীরমুক্তি যোদ্ধা আবু মোঃ জুলফিকার আলী আজাদ, সাবেক পানি উন্নয়ন কর্মকর্তা আলী কাইয়ুম হায়দার, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা,  শিক্ষা অফিসার সন্ধ্যা রানী সাহা, বীরমুক্তি যোদ্ধা মোঃ সুরুতজ্জামান প্রামানিক, মোঃ আব্দুল মান্নান সমাজ সেবক, প্রাইম ব্যাংকের কর্মকর্তা এমদাদুল হক জুয়েল, উপ-পরিচালক বিআইজিএম তালুকদার মোহাম্মাদ আলী, আলী আশরাফ সরকার সমাজ সেবকসহ অত্র এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  
উক্ত অনুষ্ঠান স ালনায় ছিলেন এ.কে আজাদ রিপন ও মোঃ ইয়াছিন করিব ।   
জানা যায়, হায়দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরিক্ষায় শতভাগ পাশসহ ১০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। আর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট, বই এবং নগদ অর্থ দেওয়া হয় এছাড়া যেমন খুশি তেমন সাজো, নৃত্য, কবিতা আবৃত্তি, মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং দৌড়, উচ্চ লাফ,  বালিশ খেলায় যারা অংশ করেছিলেন তাদেরকে পুরষ্কার দেওয়া হয়।

মোঃ খায়রুল ইসলাম ০৮-০২-২০২০ ০১:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 349 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com