শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০২-২০২০ ১০:২৮ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: ‘মাদক ও বাল্যবিয়েকে না বলুন’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের তাড়াশে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। মাধাইনগর এ এম আদিবাসী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার মাধাইনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এ ম্যারাথন শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেয়। ২১ কিলোমিটার পথ দৌড়ে ছেলেদের মধ্যে প্রথম হয়েছে মো. সাজ্জাদ হোসেন স্নিগ্ধ, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মো. ইমন ও শামসুজ্জামান আরাফাত। আর মেয়েদের মধ্যে প্রথম হয়েছে সাদিয়া ইসলাম মুনা, মৌসুমী আক্তার এপি ও ডা. তামান্না সিদ্দিকা। অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ডা. গজেন্দ্র নাথ মাহাতো। এতে মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক কালের কন্ঠ, মাইটিভি ও এশিয়ান টিভি ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com