শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০২-২০২০ ০৯:৪১ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে এক মটরসাইকেল ছিনতাই করা হয়েছে। বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার মহিষলুটি-নওগাঁ আঞ্চলিক সড়কে শাকুয়াদিঘী বিদ্যাধর এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের বিষয়ে তাড়াশ থানায় শুক্রবার একটি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মো. মাহবুবুল আলম।
ছিনতাইয়ের শিকার চাকুরীজিবী শহিদুল ইসলাম মুকুল জানান, বৃহস্পতিবার তার কর্মস্থল ময়মনসিংহের ভালুকা থেকে পালসার ১৫০ সিসি লাল রংয়ের ( ঢাকা মেট্রো-ল-২০০১৪৩) মটরসাইকেল যোগে স্ত্রী ও সন্তান কে নিয়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দাশমরিচে গ্রামের উদ্দ্যেশ্যে রওয়া হন। পরে সিরাজগঞ্জ হাটিকুমরুল আসার রাত হওয়ায় স্ত্রী ও সন্তানকে শশুরবাড়ি রেখে তার নিজ বাড়িতে রওনা হন। এ সময় রাত দশটার দিকে মহিষলুটি- নওগাঁ আঞ্চলিক সড়কে পৌছলে পেছন থেকে দুটি মটরসাইকেল যোগে ৪জন ব্যাক্তি পথরোধ করে। এক পর্যায়ে চাপাতি ধরে পালসার মটর সাইকেল, আইফোন মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানান, ছিনতাইয়ের একটি মামলা দায়ের হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ কাজ করছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com