শাহজাদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুুতি সভা
২৫ এপ্রিল, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুুতি সভা


০৬-০২-২০২০ ১০:৫৫ অপরাহ্ন
শাহজাদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুুতি সভা
স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার সকালে শাহজাদপুরে অনুষ্ঠিতব্য 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০' যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১টায় শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি মিলনায়তনে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, শাহজাদপুর প্রেস ক্লাব এর সভাপতি বিমল কুন্ডু, 'প্রেস ক্লাব শাহজাদপুর' এর যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন রানা, সাংবাদিক কোরবান আলী লাভলুসহ উপস্থিত সুধীবৃন্দেন অনেকেই। ওই প্রস্তুতি সভায় শাহজাদপুর উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধাণগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

০৬-০২-২০২০ ১০:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 389 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com