উল্লাপাড়ায় রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু
০৩ মে, ২০২৬ ০৭:২২ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৬-০২-২০২০ ০৯:৪০ অপরাহ্ন
উল্লাপাড়ায় রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু
উল্লাপাড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রঞ্জু খাতুন (৩০) নামে ৩ সন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূ উধুনিয়া ইউনিয়নের বেতকান্দি শুবদ্ধমরিচ গ্রামের জনাব আলীর স্ত্রী এবং উধুনিয়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে। বুধবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়িতে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছেন। মেয়ের বাবা আব্দুর রহিম গণমাধ্যম কর্মীদের জানান তার মেয়ে কে স্বামী-শ্বশুড় শ্বাশুড়ি মিলে মারধর করে হত্যা করেছেন এরপর বিষ খাওয়ার মিথ্যা অপবাদ দিচ্ছে। তিনি আরো অভিযোগ করেন শ্বশুরবাড়িতে তাকে (গৃহবধূ রঞ্জু) নিয়মিত পৈশাচিক শারীরিক ও মানুষীক নির্যাতন করা হতো। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ওসি তদন্ত গোলাম মোস্তফা জানান থানায় অপমৃত্যুর মামলা হয়েছে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর ব্যবস্থা নেওয়া হবে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-০২-২০২০ ০৯:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 424 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com