ভৈরবে ট্রাকভর্তি ফেনসিডিল আটক
১৭ মে, ২০২৬ ০৭:০১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ভৈরবে ট্রাকভর্তি ফেনসিডিল আটক

নিউজরুম
০৬-০২-২০২০ ০৫:১৭ অপরাহ্ন
ভৈরবে ট্রাকভর্তি ফেনসিডিল আটক

কিশোরগঞ্জের ভৈরবে ১৪৮০ বোতল ফেনসিডিলসহ বেলাল আহমেদ ও ইয়াসিন আহমেদ মিলন নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে ভৈরবের নাটাল মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত বেলাল সিলেটের জকিগঞ্জ থানাধীন হাজারির চক গ্রামের আব্দুস ছাত্তার মিয়ার ছেলে ও মিলন একই গ্রামের আবুল কালামের ছেলে। ৩০ হাজার টাকার বিনিময় উদ্ধারকৃত ফেনসিডিল তারা ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিল বলে জানা যায়।

দুপুরে ভৈরব র‌্যাব ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, সিলেটের ওসমানীনগর সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে করে ফেনসিডিলের একটি বড় চালান ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে রাতেই ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটাল মোড় এলাকায় তল্লাশিচৌকি বসায় র‌্যাব। এ সময় রাত আড়াইটার দিকে বর্ণিত ট্রাকটিকে আটক করে র‌্যাব সদস্যরা।

তল্লাশিকালে ট্রাকের পেছনে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ১০টি বস্তা থেকে মোট ১৪৮০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৫৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে ট্রাকচালক ও তার সহযোগীকে আটক করে ট্রাকটি জব্দ করে র‌্যাব সদস্যরা। আটৃকতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 


নিউজরুম ০৬-০২-২০২০ ০৫:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 130 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com