শিরোনামঃ
আব্দুল জলিল ০৬-০২-২০২০ ০৪:০২ অপরাহ্ন |
কাজিপুর সংবাদদাতাঃ প্রচগু শীতের কারণে ভোরবেলা শিশুদের স্কুলে নিয়ে যেতে বিড়ম্বনা পড়তে হচ্ছে অভিভাবকদের। প্রচগু ঠাগুা আর কুয়াশায় শিশুদের ঘুম থেকে এক রকম জোর করে তুলে স্কুলের দিকে রওনা হচ্ছেন অভিভাবকরা। ঠাগুার কারণে তাদের যেমন কিছু খাওয়ানো যাচ্ছে না, তেমনি টিফিন দিলেও স্কুলে তা খাচ্ছে না। বিশেষ করে ঠাগুার কারণে সকাল থেকে শিশুরা বেশির ভাগই পানি না খেয়ে থাকছে। এতে তাদের শরীরে পানিশূন্যতা দেখা দেওয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়ছে। অভিভাবকদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই, সোনামুখী, চালিতাডাঙ্গা, হরিনাথপুর, আলমপুর, গান্ধাইল, শুভগাছা, নাটুয়ারপাড়া, চরগিরিশ, কুমারিয়াবাড়ী, মাইজবাড়ী, মাজনাবাড়ী স্কুলের অভিভাবকদের সঙ্গে কথা হলে তারা জানান, বছরের শুরুতে কোনো স্কুল কর্তৃপক্ষের এত কঠোর হওয়া উচিত নয়। তারা স্কুলের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারত, নয় তো কয়েক দিন ছুটি ঘোষণা করতে পারত।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com