শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৬-০২-২০২০ ০১:০২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে পুকুর খনন প্রতিরোধে ড্রাম ট্রাক ও এস্কেভেটর (ভেকু) মেশিন জব্দ করা হয়েছে। বুধবার বিকালে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান ও সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ এক অভিযান চালিয়ে মহিষলুটি খননকৃত পুুকুর হতে ২টি ড্রাম ট্রাক ও তাড়াশ মহিষলুটি রোড তাড়াশ সংলগ্ন অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুল ইসলামের ভাড়া করা ১টি এস্কেভেটর (ভেকু) মেশিন জব্দ করা হয়। এ সময় পানি চলাচলের ক্যানেল (খাল) বদ্ধ করে পুকুরের মাটি বহনের জন্য যে বাধ দিয়েছিল তা কেটে খাল অবমুক্ত করেন । এছাড়াও কাউরাইল গ্রামের পশ্চিম মাঠে ২টি পুকুর খনন বন্ধ করে দেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, পুকুর খনন প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com