শিরোনামঃ
নিউজরুম ০৬-০২-২০২০ ০৯:৫১ পূর্বাহ্ন |
রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিবগঞ্জ ফাযিল ডিগ্রি মাদ্রাসার ফাযিল প্রথমবর্ষের শ্রেণিপাঠের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসার ২য় তলার শ্রেণিকক্ষে শ্রেণিপাঠ কার্যক্রমের উদ্বোধন শেষে এক আলোচনা সভা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবে রফিক। অধ্যক্ষ তার স্বাগত বক্তব্যের শুরুতেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব নবীর উদ্দিন সরকার ও মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদুর শশুর মরহুম আমজাদ হোসেন সরদার এর আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম নবীর উদ্দিন সরকার এর সকল উদ্যেগ বাস্তবায়ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রভাষক আব্বাস আলীর পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য সামছুল ইসলাম মোল্লা, আব্দুল মজিদ, জহুরুল ইসলাম, উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, প্রভাষক আবু রায়হান, আব্দুল হামিদ, রেজাউল করিম, ফনিন্দ্র মোদক, সহকারী শিক্ষক তছলিম উদিন, সাইফুল ইসলাম, আবু সায়েম, শিক্ষার্থীদের মধ্যে ফেরদৌস জামান, নূর রাশেদ ইসলাম, ফারজানা আক্তার, শ্রাবনী আক্তার, শরিফা খাতুন। এসময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com