শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ জুয়ারি আটক ৭দিনের সাজা
০৩ মে, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন

  

শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ জুয়ারি আটক ৭দিনের সাজা

নিউজরুম
০৬-০২-২০২০ ০৯:৪৯ পূর্বাহ্ন
শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ জুয়ারি আটক ৭দিনের সাজা

রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ জুয়ারিকে আটক করা হয়েছে। জানাযায়, বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া সৈয়দ মিনার মাজারের পার্শ্বে থানার এসআই আহসান সঙ্গীয় ফোর্সসহ জুয়ার আসর থেকে দুই জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো উপজেলার মাঝিহট্ট ইউপির দামগাড়া কাড়িগড়পাড়া গ্রামের মৃত আত্তাব আলীর পুত্র মশিউর রহমান (২২) ও দামগাড়া মোড়ল পাড়া গ্রামের সাবিজুল ইসলামের পুত্র রানা (২১)। পরে তাদের শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেক জুয়াড়িকে সাত দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন। 

 


নিউজরুম ০৬-০২-২০২০ ০৯:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 191 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com