সংবাদ প্রকাশের পর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আব্দুল হাই আটক
১৭ মে, ২০২৬ ০৭:০০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সংবাদ প্রকাশের পর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আব্দুল হাই আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৫-০২-২০২০ ১১:৫২ অপরাহ্ন
সংবাদ প্রকাশের পর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আব্দুল হাই আটক
জহুরুল ইসলাম: সংবাদ প্রকাশের পর যৌন হয়রানির অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের দিঘলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই ওরফে কালাচাঁন মাস্টারকে আটক করেছে পুলিশ। গত ৩রা ফেব্রুয়ারী বেলকুচি উপজেলার দিঘুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের বিরুদ্ধে তার স্কুলের ৫ম শ্রেণীতে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তোলে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকগণ অবিহিত হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করে। এ বিষয়ে ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে প্রধান শিক্ষক আব্দুল হাই ওরফে কালাচান মাষ্টারের বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় সয়দাবাদ ইউনিয়ন থেকে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে থানা পুলিশ। এ ব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, আমরা যৌন হয়রানির অভিযোগে দিঘুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই ওরফে কালাচাঁন মাস্টারকে সয়দাবাদ এলাকা থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৫-০২-২০২০ ১১:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 774 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com