তাড়াশে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
১৭ মে, ২০২৬ ০৬:৫৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৫-০২-২০২০ ০৮:৪১ অপরাহ্ন
তাড়াশে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে ১ কেজি গাজাঁসহ নুরুজ্জামান ফকির (৭৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
বুধবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্পেশাল কোম্পানি র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার এএসপি খলিলুর রহমান। আটক নুরুজ্জামান ফকির পাবনার চাটমোহার উপজেলার নাঙ্গলমরা গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্য রাতে তাড়াশ উপজেলার নাটোর-ঢাকা হাইওয়ে রোডে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজা, ১ মোবাইল সেট, ১টি সিম র্কার্ড, নগদ এক লক্ষ টাকাসহ জব্দ করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৫-০২-২০২০ ০৮:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 375 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com