চৌহালীতে পার্চিং পদ্ধতি ব্যবহার করে বোরো চাষ কার্যক্রমের উদ্বোধন
২৪ এপ্রিল, ২০২৬ ০৫:৫৪ পূর্বাহ্ন

  

চৌহালীতে পার্চিং পদ্ধতি ব্যবহার করে বোরো চাষ কার্যক্রমের উদ্বোধন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৫-০২-২০২০ ০৪:৪০ অপরাহ্ন
চৌহালীতে পার্চিং পদ্ধতি ব্যবহার করে বোরো চাষ কার্যক্রমের উদ্বোধন

চৌহালী  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেনের জমিতে বুধবার সকালে পার্চিং পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। চৌহালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পৃতীশ চন্দ্র্র পাল প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আলহাজ আফসার উদ্দিন, ছানোয়ার হোসেন, শামীম তালুকদার, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, আব্দুল আল মামুন, ফারুক হোসেন প্রমূখ। এতে স্থানীয় কৃষকরাও উপস্থিত ছিলেন।


এ বিষয়ে চৌহালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পৃতীশ চন্দ্র্র পাল জানান, শতভাগ কীটনাশক ব্যবহার ছাড়াই পার্চিং পদ্ধতির মাধ্যমে এ বছর উপজেলার ৭টি ইউনিয়নের ১৯ হাজার ৯০ হেক্টোর জমিতে ইরি বোরো উৎপাদন করা সম্ভব হবে। তিনি আরো বলেন, গত বছর ১ হাজার ৯৯০ হেক্টর জমিতে উফসি বোরো আবাদের লক্ষমাত্রা ছিল ১হাজার ৯৯০। এখানে স্থানীয় বোরো ১ হাজার ২৬০ হেক্টর জমিতে কালা ও সাদা বোরোর আবাদ করা হয়। এদিকে ইরি বোরো আবাদে প্রতি বিঘায় ১৩ থেকে ১৫টি বিভিন্ন ধরনের গাছের ডাল ব্যবহার করা যেতে পারে। এ পদ্ধতিতে কৃষি চাষে কৃষকের ৩০ থেকে ৫০% কীটনাশক খরচ কমবে এবং শতভাগ উপকৃত হবে বলে জানান। পার্চিংয়ে যে সব পোকামাকড় নিয়ন্ত্রণ হয়, মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, চুঙ্গি পোকা, ধানের স্কিপার পোকার মথ ধরে ধরে খায়। লার্ভা বা কীড়াগুলোর মধ্যে শিষ কাটা লেদা পোকা, সবুজ শুড় লেদা পোকার কীড়া খায়। খাটো শুড় ঘাস ফড়িং, লম্বা শুড় ঘাস ফড়িং, উড়চুঙ্গা এসব ফড়িং গুলোও খায়। তাছাড়া পাখিরা বন্ধু পোকাগুলোর মধ্যে লেডি বার্ড বিটল, ক্যারাবিড বিটল এসব পোকাও খায়।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৫-০২-২০২০ ০৪:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 333 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com