শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০২-২০২০ ০৪:৩৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার সাকলে সিরাজগঞ্জের উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ছাদের সাথে ঝুলে থাকা অবস্থায় শুকুর আলী (৭৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় জামে মসজিদে ফজর নামাজ শেষে মুসল্লীরা মসজিদের ছাদের সাথে ঝুলে থাকা অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মানুষিক ভাবে অসুস্থ ছিলেন । শুকুর আলী উপজেলার কয়ড়া ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত্যু এশারত আলীর ছেলে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com