শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৫-০২-২০২০ ১২:১৭ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগন্জের সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী দুরপাল্লার গাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ২ স্কুল ছাত্রী উদ্ধার সহ অপহরণকারী চক্রের একজনকে আটক করতে সক্ষম হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বেলা পৌণে ৩ টার দিকে বিশেষ সুত্রে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ সিরাজগন্জ রোডে শাহ ফতেহ অালী পরিবহনে অভিযান চালিয়ে অপহরনকারী সোহান (১৯), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং- মোহাম্মদপুর, থানা,শেরপুর, জেলা- বগুড়া কে আটক সহ ২ স্কুল ছাত্রী মিথিলা আক্তার(১০) (২য় শ্রেনী) ও মোছাঃ লামিয়া আক্তার (৭) (প্রথম শ্রেণী) উভয় পিতা- চাঁন মিয়া, সাং- মোহাম্মদপুর, থানা- শেরপুর, জেলা- বগুড়া দ্বয়কে উদ্ধার করিয়া বগুড়া শেরপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com