গাঁজা ব্যবসায়ী আটক
১৭ মে, ২০২৬ ০৮:৪৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

গাঁজা ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৫-০২-২০২০ ১২:২৩ পূর্বাহ্ন
গাঁজা ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকা থেকে ১শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারী) রাতে বেলকুচি পৌর এলাকার দেলুয়া মধ্যপাড়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল ইসলাম ওরফে সোটকা (২৬) নামে ১ জনকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃত সাইফুল ইসলাম ওরফে সোটকা দেলুয়া মধ্যেপাড়া গ্রামের মৃত ইজ্জত আলী শেখের ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই, মিজানুর রহমান নেতৃত্বে একদল চৌকশ পুলিশ দেলুয়া মধ্যেপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ১শ গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম ওরফে সোটকা নামের ১ জনকে আটক করা হয়। সে অত্র এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৫-০২-২০২০ ১২:২৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 310 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com