বেলকুচিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
২৬ এপ্রিল, ২০২৬ ০৭:২৪ পূর্বাহ্ন

  

বেলকুচিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৪-০২-২০২০ ০৮:৫১ অপরাহ্ন
বেলকুচিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপরে উপজেলার বড়ধুল ইউনিয়নের দিঘুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে প্রধান শিক্ষক আব্দুল হাই স্কুল ছুটি দিয়ে ঐ ছাত্রীকে অফিস কক্ষে থাকতে বলে। ঐ ছাত্রী গত বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হলে একই ক্লাসে থেকে যায় এবং প্রধান শিক্ষক আব্দুল হাই ছাত্রীকে প্রস্তাব দেয় যে, তুমি পাশ করতে পারো নাই তুমি আমার নিকট একা প্রাইভেট পড় তাহলে পাশ করতে পারবে। কিন্তু ছাত্রী একা পড়তে রাজী হয়নি। স্কুলের সবাই চলে যাওয়ারর পর প্রধান শিক্ষকের কক্ষে ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করে বলে ছাত্রীটি অভিযোগ করেন। ওই ছাত্রীর নিজ বাড়ী বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামে। সে নানার বাড়ী বেলকুচির চরে থেকে দিঘুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করে। সে নানার বাড়ী গিয়ে বিষয়টি তার মামা-মামীকে বললে, পরে তার মামা-মামী বিষয়টি এলাকাবাসীকে জানালে ৩ ফেব্রুয়ারী তারা বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল হাই জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। একটি মহল তাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ষড়যন্ত্র করছে। এ বিষয়ে ঐ স্কুলের গভর্নিংবডির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান জানান, বিষয়টি আমি অবহিত হয়েছি তদন্তপূর্বক ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ সংক্রান্ত ব্যাপারে থানায় একটি মামালা হয়েছে, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান জানান, বিষয়টি আমি থানা মারফৎ শুনেছি, তদন্তে দোষী প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-০২-২০২০ ০৮:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1336 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com