শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৪-০২-২০২০ ০৬:৪৭ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে শুশুরবাড়িতে আনিসুর রহমান (৪০) নামের এক জামাতা আত্নহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকুয়াদিঘী গ্রামে তার শুশুরবাড়িতে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ বিকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি।
নিহতে বাবা মহরম আকন্দ ও স্থানীয়রা জানান, প্রায় ১৯ বছর আগে পাশ্ববর্তী পাবনার চাটমোহর উপজেলার বৃ-রায়নগর গ্রামের মহরম আকন্দের ছেলে আনিসুর রহমান তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিযনের শাকুয়াদিঘী গ্রামের আবুবক্কারের মেয়ে আছিয়া খাতুন (৩৫) কে বিয়ে করেন। বিয়ের পর থেকে নিহত আনিসুর রহমান শশুরবাড়িতেই ঘড়জামাতা হিসেবে থাকতেন। তাদের দাম্পত্য জীবনে মাঝেমধ্যই কলহ চলছিল। একপর্যায়ে আবারো স্বামী-স্ত্রীর মধ্য ঝগড়া-বিবাদ হয়। এতে অভিমান করে শশুরবাড়িতেই জামাতা গ্যাস ট্যাবলেট খেয়ে আতœহত্যা করে।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল হক জানান, নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত মামলা দায়ের করেছেন। তাছাড়া বুধবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে বলেও জানান তিনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com