'সবাই বলে সেরা অল-রাউন্ডার, আমরা বলি সাইলেন্ট কিলার'
৩০ এপ্রিল, ২০২৬ ০৪:১৪ পূর্বাহ্ন

  

'সবাই বলে সেরা অল-রাউন্ডার, আমরা বলি সাইলেন্ট কিলার'

নিউজরুম
০৪-০২-২০২০ ০৫:০০ অপরাহ্ন
'সবাই বলে সেরা অল-রাউন্ডার, আমরা বলি সাইলেন্ট কিলার'

সূদীর্ঘ সময় যে পাঁচজন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, তাদের অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ। হয়ে গেছেন বিখ্যাত পঞ্চপাণ্ডবের একজন। ব্যাটিং অর্ডারে নামেন নিচের দিকে। বল হাতেও অবদান রাখতে জুড়ি নেই। অসংখ্য ম্যাচ জিতিয়েছেন নীরবে। আজ সেই 'সাইলেন্ট কিলার' খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদের জন্মদিন। এমন বিশেষ  দিনে তাকে শুভেচ্ছায় সিক্ত করেছে বিসিবি। আজ ৪ ফেব্রুয়ারি মাহমুদউল্লাহ আজ ৩৪ বছরে পা দিলেন। 

এই উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুইটার ও ফেসবুক পেজে আজ একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে মাহমুদউল্লাহর নানা বীরত্বপূর্ণ ইনিংসের ক্লিপ প্রদর্শন করা হয়েছে। চমৎকার এডিটিংয়ের ভিডিওতে যুক্ত করা হয়েছে কিছু লেখা, 'কেউ তাকে বলে টি-টোয়েন্টি স্পেশালিস্ট, বাকিরা বলে সেরা অল-রাউন্ডার, আমরা তাকে বলি সাইলেন্ট কিলার'। ভিডিওটির শেষ কথা 'শুভ জন্মদিন মাহমুদউল্লাহ রিয়াদ।'

ময়মনসিংহে জন্ম নেওয়া এ্‌ই ক্রিকেটার দলের জন্য 'বিপদের বন্ধু।' ২০০৭ সালে অভিষেকের পর বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ তিনি। ২০১৫ সাল থেকে সংক্ষিপ্ত সংস্করণে ধারাবাহিক সাফল্য পেয়ে আসছিল বাংলাদেশ। এ যাত্রায় মাহমুদউল্লাহর অবদান অবিস্মরণীয়। ওই বছর বিশ্বকাপে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি, নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস ছাড়াও ছোট-খাটো অসংখ্য ক্যামিও ইনিংসের জন্য বিখ্যাত হয়ে আছেন মাহমুদউল্লাহ।


নিউজরুম ০৪-০২-২০২০ ০৫:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 210 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com