অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ম্যাক্সওয়েল
৩০ এপ্রিল, ২০২৬ ০৫:৩০ পূর্বাহ্ন

  

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ম্যাক্সওয়েল

নিউজরুম
০৪-০২-২০২০ ০১:০৭ অপরাহ্ন
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ম্যাক্সওয়েল

অবশেষে সেই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। জানা গেছে, গত বছরের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ চলাকালে মানসিক অবসাদের কারণ দেখিয়ে ক্রিকেট থেকে সাময়িক সময়ের জন্য অবসর নেন ম্যাক্সওয়েল। সেই অবসর ভেঙে আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।

এদিকে জাতীয় দলে গ্লেন ম্যাক্সওয়েলকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অজিদের নির্বাচক ট্রেভর হন্স। তিনি বলেছেন, ‘গ্লেনঅকে দুই স্কোয়াডেই পাওয়া দারুণ এক খবর।’ 

জানা গেছে, এই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের সূচি:
১ম টি-টোয়েন্টি- ২১ ফেব্রুয়ারি, জোহানেসবার্গ
২য় টি-টোয়েন্টি- ২৩ ফেব্রুয়ারি, পোর্ট এলিজাবেথ
৩য় টি-টোয়েন্টি- ২৬ ফেব্রুয়ারি, কেপটাউন

১ম ওয়ানডে- ২৯ ফেব্রুয়ারি, পার্ল
২য় ওয়ানডে- ৪ মার্চ, ব্লুমফন্টেইন
৩য় ওয়ানডে- ৭ মার্চ, পচেফস্ট্রুম।


নিউজরুম ০৪-০২-২০২০ ০১:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 246 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com