লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদিপ্রবাসী যুবক নিহত
০৫ মে, ২০২৬ ০৩:২৫ পূর্বাহ্ন

  

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদিপ্রবাসী যুবক নিহত

নিউজরুম
০৪-০২-২০২০ ১২:৩৩ অপরাহ্ন
লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদিপ্রবাসী যুবক নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলার মহাদেবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সৌদিআরব প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার রাতের এ দুর্ঘটনায় নিহত মো. সোহেল (৩০) সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের খিদিরপুর গ্রামের নূর নবীর ছেলে। দু মাস আগে ছুটিতে বাড়ি আসেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, রাত ৯টার দিকে দুই আরোহীসহ সোহেল মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর থেকে রায়পুর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীসহ সোহলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি। সূত্র : ইইএনবি।


নিউজরুম ০৪-০২-২০২০ ১২:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 120 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com