নাইজেরিয়ায় হামলায় ২৬ জন নিহত
১৭ মে, ২০২৬ ০৮:৪৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

নাইজেরিয়ায় হামলায় ২৬ জন নিহত

নিউজরুম
০৪-০২-২০২০ ১২:৩১ অপরাহ্ন
নাইজেরিয়ায় হামলায় ২৬ জন নিহত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতিয়াউ রাজ্যে সাম্প্রতিক হামলায় মোট ২৬ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এ রাজ্যের স্থানীয় দু’টি এলাকায় অজ্ঞাতনামা বন্দুকধারীদের বিভিন্ন হামলায় প্রায় ১৯০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, এসব হামলায় অনেক লোক আহত হয় এবং এ সময় বোকোস ও ম্যানগুতে কমপক্ষে পাঁচটি সম্প্রদায় ব্যাপক হামলার শিকার হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলায় কওয়াতাসে ১৪ জন, স্যাবন বার্কিতে চারজন ও চানগাত সম্প্রদায়ের একজন নিহত হয়েছে। এছাড়া হামলায় মরিশ সম্প্রদায়ের সাতজন নিহত হয়।’

এতে বলা হয়, এসব হামলার সাথে জড়িত থাকায় এ পর্যন্ত সন্দেহভাজন ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আরো তদন্ত করা হচ্ছে। সূত্র : বাসস।


নিউজরুম ০৪-০২-২০২০ ১২:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 161 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com