বেলকুচিতে ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৩-০২-২০২০ ০৯:৫২ অপরাহ্ন
|
|
বেলকুচিতে ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে ৩গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (০২ জানুয়ারী) সন্ধায় বেলকুচি পৌর এলাকার দেলুয়া মধ্যপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল ইসলাম (৩১) নামে ১ মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ৩ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। আটককৃত সাইফুল ইসলাম বেলকুচি পৌর এলাকার দেলুয়া মধ্যপাড়া গ্রামের মৃত ভাষা শেখের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানায়, রবিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মেহেদী হাসানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকারদেলুয়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-০২-২০২০ ০৯:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 832 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ