শিবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
২৬ এপ্রিল, ২০২৬ ০৫:৪৫ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

নিউজরুম
০৩-০২-২০২০ ০৯:৪০ অপরাহ্ন
শিবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। প্রথম দিনে উপজেলার ৯টি কেন্দ্রে এসএসসি বাংলা ১ম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোরান মাজিদ ও কারিগরি শিক্ষাবোর্ডের বাংলা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলির মধ্যে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬৬৭ জন, অনুপস্থিত ১, বহিস্কার নাই। কেন্দ্রের দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল। শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৯২৩ জন, অনুপস্থিত-নাই, বহিস্কার-নাই। কেন্দ্রের দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরীর, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক তাজুল ইসলাম। শিবগঞ্জ ফাযিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩৬৬ জন, অনুপস্থিত-১৭, বহিস্কার-নাই। কেন্দ্রের দায়িত্বে ছিলেন সহকারী প্রোগ্রামার (আইসিটি) মাহফুজুর রহমান, কেন্দ্র সচিব অধ্যক্ষ মাহবুবে রফিক। আলিয়ারহাট ডিইউএস ফাযিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র মোট পরীক্ষার্থী ৫৫৯ জন, অনুপস্থিত-১৩। কেন্দ্রের দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা পলাশ রায়হান, কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম। বেতগাড়ী কারিগরি স্কুল এন্ড বিএম মহাবিদ্যালয় কেন্দ্রের ভেন্যু কেন্দ্র চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩৩ জন, অনুপস্থিত-৩, বহিস্কার নাই। কেন্দ্রের দায়িত্বে ছিলেন দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, কেন্দ্র সচিব অধ্যক্ষ আব্দুল আলিম। একই কেন্দ্রে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ছিল-১৬৮, অনুপস্থিত-২, বহিস্কার-নাই। কেন্দ্রের দায়িত্বে ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, সহকারী কেন্দ্র সচিব রুমি আক্তার বানু। গুজিয়া গার্লস্ স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬০০ জন, অনুপস্থিত-১, বহিস্কার-নাই। কেন্দ্রের দায়িত্বে ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মাহফুজার রহমান, কেন্দ্র সচিব তোজাম্মেল হক। গুজিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৭৪ জন, অনুপস্থিত-১, বহিস্কার-নাই। কেন্দ্রের দায়িত্বে ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার আরিফুল ইসলাম, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। মোকামতলা উচ্চ বিদ্যালয় ও মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ ভেন্যু কেন্দ্র ২টিতে মোট পরীক্ষার্থী ছিল ১১৪৮ জন, অনুপস্থিত-২, বহিস্কার-নাই। কেন্দ্রের দায়িত্বে ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। পরীক্ষা চলাকালীণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলমগীর কবীর। কেন্দ্রগুলিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

নিউজরুম ০৩-০২-২০২০ ০৯:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 345 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com