শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৩-০২-২০২০ ০৬:০৫ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনার কারণে পূর্ণিমা রানী রোববার এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অলিপুর আমডাঙ্গা স্কুল ও কলেজের শিক্ষার্থী পূর্ণিমা রানী। মূমুর্ষূ অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পূর্ণিমা অলিপুর গ্রামের আনন্দ কুমার সূত্রধরের মেয়ে। পূর্ণিমার সঙ্গে দুর্ঘটনায় আহত হয়েছে আরো দুই পরীক্ষার্থী। রোববার এসএসসি পরীক্ষা শুরু হয়।
অলিপুর আমডাঙ্গা স্কুল ও কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, রোববার সকালে পূর্ণিমা রানী তার স্কুলের আরো তিন পরীক্ষার্থীর সঙ্গে বাড়ি থেকে অটোভ্যানে উল্লাপাড়া পরীক্ষা কেন্দ্রে আসছিল। পথে পূর্বদেলুয়া সড়ক সেতুর কাছে একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ভ্যান উল্টে রাস্তার পাশে পড়লে যাত্রীদের তিনজন আহত হয়। অপর আহতরা হলেন, সারমিন খাতুন ও আম্বিয়া খাতুন। এদেরকে প্রাথমিক চিকিৎসা দেবার পর পরীক্ষা কক্ষে নিয়ে পৃথক বেডে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা হয়। তবে গুরুতর আহত পূর্ণিমা রানীকে প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে নেওয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে উল্লেখ করেন অধ্যক্ষ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com