সিরাজগঞ্জ ডিবির হাতে ৪ অস্ত্র-গুলিসহ আটক ৪
০৫ মে, ২০২৬ ০২:১৮ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জ ডিবির হাতে ৪ অস্ত্র-গুলিসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৩-০২-২০২০ ০৬:০৫ অপরাহ্ন
সিরাজগঞ্জ ডিবির হাতে ৪ অস্ত্র-গুলিসহ আটক ৪
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকা থেকে অস্ত্র-গুলিসহ চার জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয় চারটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক এই পপ্রতিবেদককে এ তথ্য জানান গ্রেফতারকৃরা হলেন- জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের মৃত সোরহাব আলীর ছেলে শহীদুল ইসলাম (৫১), একই গ্রামের খবির প্রামানিকের ছেলে আসাদুল (৩২), আজুগড়া গ্রামের মৃত জয়নাল সরকারের ছেলে দুলাল সরকার (৩৫) ও এনায়েতপুর দেওয়ানতলা বেতিলচর এলাকার সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৬)। এসআই নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে তালগাছি বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়ক ওপর অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ওই চার জনকে গ্রেফতার করা হয়। সেসময় তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। গ্রেফতার শহীদুল ও আসাদুলের বিরুদ্ধে থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। এদের মধ্যে শহীদুল একটি মামলায় ১৮ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। আটক অন্য দু’জন তাদের সহযোগী।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-০২-২০২০ ০৬:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 821 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com