শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৩-০২-২০২০ ০৬:০১ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে ৪টি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার গভীর রাতে উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রী কলেজের সামনে থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০), মেঘুল্লা গ্রামের খবির শেখের ছেলে আসাদুল (৩২), জয়নাল সরকারের ছেলে দুলাল সরকার (২৬), বেতিল চরের সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৩৫)। সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, জেলার শাহজাদপুর থানাধীন তালগাছি করতোয়ার ডিগ্রী কলেজের সামনে অভিযান চালিয়ে ৪টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড কার্তুজসহ ওই চার জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, তারা সবাই অস্ত্র ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com