নাগরপুরে এস এস সি ও সমমানের পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ১৭
২৬ এপ্রিল, ২০২৬ ০৫:৪৮ পূর্বাহ্ন

  

নাগরপুরে এস এস সি ও সমমানের পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ১৭

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৩-০২-২০২০ ০৩:৩০ অপরাহ্ন
নাগরপুরে এস এস সি ও সমমানের পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ১৭

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে এস এস সি ও সমমানের পরীক্ষা। সোমবার (০৩ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার আটটি ভেন্যুতে শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি, দাখিল ও ভোকেশনাল থেকে ২৮১৯ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহন করছে। কিন্তু পরীক্ষার প্রথম দিনেই ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর নাগরপুর উপজেলা থেকে এস এস সিতে ২১৭৪ জন, ভোকেশনালে ২৯১ জন ও মাদ্রাসা থেকে ৩৫৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। কিন্তু প্রথম দিনের পরীক্ষায় এস এস সিতে ০৭ জন, ভোকেশনালে ০৩ জন ও মাদ্রাসায় ০৭ জন সহ মোট ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত রয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর উপজেলার বেশ কয়েকটি পরীক্ষা ভেন্যু পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুুষ্ঠ, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৩-০২-২০২০ ০৩:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 294 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com