শাহজাদপুরে ৪টি ওয়ান শুটারগান ও কার্তুজসহ ৪ অস্ত্র ব্যবসায়ী আটক
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৩-০২-২০২০ ১২:৩৪ অপরাহ্ন
|
|
শাহজাদপুরে ৪টি ওয়ান শুটারগান ও কার্তুজসহ ৪ অস্ত্র ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কে অভিযান চালিয়ে ৪ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৪টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারী) রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের মৃত সোরহাব আলীর ছেলে শহীদুল ইসলাম (৫১), একই গ্রামের খবির প্রামাণিকের ছেলে আসাদুল (৩২), আজুগড়া গ্রামের মৃত জয়নাল সরকারের ছেলে দুলাল সরকার (৩৫) ও দেওয়ানতলা বেতিলচর এলাকার সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৬)।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালগাছি বাজার এলাকায় মহাসড়কের উপর অভিযান চালিয়ে ওই চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের তল্লাশী চালিয়ে ৪টি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক শহীদুল ও আসাদুলের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে৷ এদের মধ্যে শহীদুল একটি মামলায় ১৮ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। আটক বাকী দুজন তাদের সহযোগী।
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৩-০২-২০২০ ১২:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1098 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ