চৌহালীতে এসএসি দাখিল পরীক্ষার টেবিলে বসছে আজ ৩২৮৯ শিক্ষার্থী
২৬ এপ্রিল, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন

  

চৌহালীতে এসএসি দাখিল পরীক্ষার টেবিলে বসছে আজ ৩২৮৯ শিক্ষার্থী

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০২-০২-২০২০ ০৯:১৭ অপরাহ্ন
চৌহালীতে এসএসি দাখিল পরীক্ষার টেবিলে বসছে আজ ৩২৮৯ শিক্ষার্থী
চৌহালী প্রতিনিধিঃ সোমবার সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৬টি পরীক্ষা কেন্দ্রে ৩২৮৯ জন পরীক্ষার্থী এস এসসি,দাখিল ও (ভোকে) পরীক্ষার টেবিলে বসবেন আজ। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ এর নেতৃত্বে দক্ষ অফিসার, পুলিশ প্রশাসন ও কেন্দ্র সচিবদের সহযোগিতায় ২০২০ সালের এস,এসসি,দাখিল ও (ভক) পরীক্ষা ব্যতিক্রম মনোরম সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্টিত হবে। চৌহালীর কেন্দ্র গুলো হচ্ছে আদর্শ উচ্চ বিদ্যালয় এ কেন্দ্রে, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় বি কেন্দ,খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ও এনায়েতপুর থানায় ৩টিসহ ৬টি পরীক্ষা কেন্দ্রে ৩২৮৯ জন পরিক্ষার্থী পরিক্ষার টেবিলে বসবেন বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ৫৮৮জন ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে ২৭’শ শিক্ষার্থী রয়েছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০২-০২-২০২০ ০৯:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 480 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com