মাঘের শেষে সলঙ্গায় পুরাতন কাপড়ের কদর
০৪ মে, ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন

  

মাঘের শেষে সলঙ্গায় পুরাতন কাপড়ের কদর

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০২-০২-২০২০ ০৫:৫৭ অপরাহ্ন
মাঘের শেষে সলঙ্গায় পুরাতন কাপড়ের কদর

সলঙ্গা  প্রতিনিধিঃ প্রবাদে বলে পৌষে তুষ করে আর মাঘের শীতে বাঘ মরে। পৌষ-মাঘ ২ মাস শীতকাল। মাঘ মাসের প্রায় শেষ পর্যায়, ঘন  কুয়াশা না থাকলেও প্রচন্ড শীত যেন থামছে না। সন্ধ্যা হতে শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত যেন হাড় কাঁপানো শীত। এতে শিশু আর বৃদ্ধদের চরম কষ্ট ছাড়াও প্রাণীকুলে যেন থর থর অবস্থা বিরাজ করেছে। দিনের বেলা রোদের দেখা মিললেও গত এক সপ্তাহ ধরে প্রচন্ড শীত ও ঠান্ডার কারনে নি¤œ ও মধ্য আয়ের মানুষগুলো পড়েছে বিপাকে। তীব্র ঠান্ডার কবল থেকে মানব শরীরকে একটু স্বস্থি দিতে সকলেই চাইছেন গরম কাপড়। আর এই হাড় কাঁপানো শীত পেতে সলঙ্গার বিভিন্ন গ্রামের নি¤œ ও মধ্যবিত্ত আয়ের মানুষ গুলো ছুটে চলছে গরম কাপড়ের দোকানে। গত কয়েক দিন ধরে সলঙ্গা থানা সদর, হাটিকুমরুল রোড, ভুইয়াগাতী, ঘুড়কা, সাহেবগঞ্জ, দবিরগঞ্জ, হরিণচড়া সহ থানার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, পুরাতন কাপড়ের দোকানে ভীড়। তাই তো বেড়েই চলেছে আবারো পুরাতন কাপড়ের কদর। দোকানীরা হাঁক ছেড়ে বলছে, কম দামে জ্যাকেট, সুয়েটার জাম্পার কিনতে এই দিকে আসুন। দোকানীরা বলছে, হঠাৎ করে আবার ঠান্ডা, শীত বেশী পড়ায় কয়েক দিন ধরে আমাদের এসব দোকানে খদ্দের বেশী মনে হচ্ছে। সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের নামকরা পুরাতন কাপড় ব্যবসায়ী মোফাজ্জল হোসেন বলেন,  জাপান, থাইল্যান্ড, চায়না, আমেরিকা ও তাইওয়ান থেকে এই পুরাতন কাপড়ের গাট্টি জাহাজে করে চট্রগ্রাম বন্দরে আসে। আর আমরা সেখান থেকে এগুলো কিনে এনে খুচরা বিক্রি করি।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০২-০২-২০২০ ০৫:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 194 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com