শিরোনামঃ
নিউজরুম ০২-০২-২০২০ ০২:৩২ অপরাহ্ন |
বাংলাদেশ ক্রিকেট লিগে মধ্যাঞ্চলের বিপক্ষে ৩৪২ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে পূর্বাঞ্চল। তবে তার আগে অনন্য সব কীর্তি গড়ে গেলেন বাঁহাতি এ ওপেনার। তার অপরাজিত ৩৩৪ রানেই ইনিংসটি দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এখন সর্বোচ্চ রানের রেকর্ড। শুধু তাই নয়, এটি তার ক্যারিয়ার সেরা ইনিংসও।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধীরগতির ব্যাটিংয়ের কারণে হয়েছিলেন সমালোচিত। তবে, টেস্ট সিরিজের আগে সেই ধীরস্থির মেজাজটাই কাঙ্ক্ষিত। তামিম ইকবাল সেটা ধরেও রেখেছেন। ঢাকার মাঠে বিসিএলের সাদা জার্সিতে রং ছড়িয়েছেন। যদিও ডাবল সেঞ্চুরির উদযাপন ছিলো সাদামাটাই।
মধ্যাঞ্চলের বোলাররা হাঁপিয়ে উঠেছিলেন তামিম-মুমিনুলের সামনে। দলীয় ৬২ রানে পিনাক ঘোষের বিদায়ের পর, দ্বিতীয় উইকেটে ২৯৬ রানের জুটি গড়েছেন এই দু'জন। তামিমের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুলও। আউট হবার আগে পূর্বাঞ্চলের অধিনায়ক খেলেন ১১১ রানের দারুণ ইনিংস।
তবে, সঙ্গী হারালেও থামেননি তামিম। ইয়াসির আলিকে নিয়ে এগিয়েছেন সাবলীলভাবেই। দিনশেষে অপরাজিত থাকেন ২২২ রানে। আজ (রোববার) মাঠে নেমে স্বরূপেই খেলতে থাকেন তামিম। তুলে নেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com