শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে ভারত
৩০ এপ্রিল, ২০২৬ ০৫:২৯ পূর্বাহ্ন

  

শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে ভারত

নিউজরুম
০২-০২-২০২০ ০২:৩১ অপরাহ্ন
শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটিতে মাঠে নেমেছে ভারত। তবে এই ম্যাচে খেলছেন না বিরাট কোহালি। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। 

আজ রবিবার মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে ব্যাটিং নেন ভারতীয় ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত।

তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসেছে ভারত। দলীয় ৮ রানেই আউট হন ওপেনার স্যামসন। বিদায় নেওয়ার আগে তিনি করেন ২ রান। ওপেনার রাহুলের সঙ্গে জুটি বাধতে মাঠে নেমেছেন রোহিত শর্মা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৫০ রান।   

ইতিমধ্যে ৪টি ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। তবে এর আগে কোনও টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ৫-০ ব্যবধানে জেতার নজির নেই বিশ্ব ক্রিকেটে। রোহিতের দল আজ জিতলে ক্রিকেটবিশ্বের প্রথম দল হিসেবে এই ইতিহাস গড়বে। গড়বে গর্বের রেকর্ড। অন্যদিকে লজ্জার রেকর্ডের মুখোমুখি হতে হবে কিউইদের।


নিউজরুম ০২-০২-২০২০ ০২:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 205 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com