শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-০২-২০২০ ১২:১২ অপরাহ্ন |
রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাইভেটকারের চাকায়পৃষ্ঠ হয়ে হৃদয় সাহা (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় পৌরসভাধীন ঝিকিড়া মহল্লার আকালু সাহার ছেলে এবং চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। শনিবার রাত ৯টার দিকে পৌরশহরের মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ চালককে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় ঘটনার সময় হৃদয় পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এসময় (মদ্যপান করে) নেশাগ্রস্থ ফজলুল হক তার প্রাইভেটকার চালিয়ে ওই পথে যাবার সময় হৃদয়কে চাপা দেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কারটি রাস্তাপার পাশের বিদ্যুতের খুঁটিতে সজরে আঘাত করলে খুঁটিটি ভেঙে যায়। এতে চালক ফজলুল হকও আহত হন। পরে পুলিশ ফজলুল হককে আটক করে থানায় নিয়ে আসে। উল্লাপাড়া মডেল থানার ওসি (অপারেশন) গোলাম মোস্তফা জানান, গাড়ি (ঢাকা মেট্র ঘ ১৮-২৭০২) চালানোর সময় ফজলুল হক (৩৫) মদ্যপান করে মাতাল অবস্থায় ছিলেন। ফজলুল হকের বাড়ি পিরোজপুরে। তিনি উল্লাপাড়ায় থাকেন। নিহত হৃদয়ের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com