শিশু সাদিয়াকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করে স্কুলছাত্র নাইম
০৩ মে, ২০২৬ ০৯:০০ অপরাহ্ন

  

শিশু সাদিয়াকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করে স্কুলছাত্র নাইম

নিউজরুম
০২-০২-২০২০ ১১:৩৩ পূর্বাহ্ন
শিশু সাদিয়াকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করে স্কুলছাত্র নাইম

রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জের তালিবপুরে শিশু সাদিয়া (৭) হত্যার ২৪ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। গ্রেফতারকৃত আসামী নাইম ইসলাম (১৬) প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা শিকার করেছে। গ্রেফতারকৃত নাইম ইসলাম একই গ্রামের নান্নু মিয়ার ছেলে ও শিশু সাদিয়ার আপন চাচাতো ভাই। সাদিয়াকে ধর্ষণ করার পর গলা কেটে হত্যা করা হয় বলে সে পুলিশের কাছে স্বীকার করেছে। উলেখ্য গত বৃহস্পতিবার সকালে থানা পুলিশ গলাকাটা অবস্থায় উপজেলার তালিবপুর গ্রামের শাহিনুর ইসলামের মেয়ে সাদিয়ার লাশ উদ্ধার করে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য নাইমকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে নাইম সাদিয়াকে হত্যার কথা স্বীকার করে এবং হত্যার বর্ণনা দেয়। সে প্রথমে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের পর মেয়েটির অবস্থা খারাপ হলে পরে সে বাড়ি থেকে ছুড়ি নিয়ে এসে সাদিয়াকে গলা কেটে হত্যা করে লাশ আলুর জমির মধ্যে ফেলে রেখে যায়, এবিষয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে।


নিউজরুম ০২-০২-২০২০ ১১:৩৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 334 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com