উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার কে নাগরিক সংবর্ধনা
০৩ মে, ২০২৬ ০৭:১৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার কে নাগরিক সংবর্ধনা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-০২-২০২০ ০৭:১৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার কে নাগরিক সংবর্ধনা

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে পূর্ণীমাগাঁতী গণ কেন্দ্র পাঠাগার থেকে শিক্ষার্থীরা ইউনিয়ন পরিষদ হলরুমে এক নাগরিক  গণসংবর্ধনা আয়োজন করেন। এতে গণ কেন্দ্র পাঠাগারের সভাপতি আল-আমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। ঐতিহ্যবাহী পূর্ণীমাগাঁতী গণ কেন্দ্র পাঠাগারের পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার কে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্র শিল্পী মিজানুর রহমান।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম,উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের প,প,কর্মকর্তা আনোয়ার হোসেন, গনকেন্দ্র পাঠাগারের সাধারন সম্পাদক মহব্বত আলী,উপজেলা শ্রমিকলীগের সভাপতি সামাদ মিয়া,পূর্নিমাগাঁতি ইউনিয়ন আওয়ামীলীগের  সহ-সভাপতি সরোয়ার হোসন প্রমুখ।

সংবর্ধনা শেষে পূর্ণীমাগাঁতী গণ কেন্দ্র পাঠাগারের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।  প্রসঙ্গতঃএরআগে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার  দক্ষতা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরুপ সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০২-২০২০ ০৭:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 293 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com