রায়গঞ্জে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
০৪ মে, ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন

  

রায়গঞ্জে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ
০১-০২-২০২০ ০৬:৪৫ অপরাহ্ন
রায়গঞ্জে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

রায়গঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা অনার্স কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কলেজ চত্বরে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ। সমাবেশের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক খোন্দকার শরিফুল আলম , সলঙ্গা থানা আ’লীগের সভাপতি রায়হান গফুর, সাবেক ভিপি সেখ শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম সিহাব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন সেখ। 


সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ০১-০২-২০২০ ০৬:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 215 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com