নাগরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
০৮ নভেম্বর, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন

  

নাগরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০১-০২-২০২০ ০৫:১৬ অপরাহ্ন
নাগরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মাসুদ রানা,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সকালে উপজেলা মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ উদযাপন, তৃনমুল পর্যায় থেকে নাগরপুর উপজেলা আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. জোয়াহেরুল ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-২ (ভূয়াপুর-গোপালপুর) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমূখ। এসময় নাগরপুর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০১-০২-২০২০ ০৫:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 164 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com