তাড়াশে মাদ্রাসার জায়গা দখল ও গাছ কাটার অভিযোগ
১৭ মে, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে মাদ্রাসার জায়গা দখল ও গাছ কাটার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-০২-২০২০ ০৩:২৯ অপরাহ্ন
তাড়াশে মাদ্রাসার জায়গা দখল ও গাছ কাটার অভিযোগ

এম এ মাজিদ :  সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় তিন প্রভাবশালীর বিরুদ্ধে রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ঘর সহ ১৭ শতাংশ সরকারী জায়গা বেদখল দেয়া ও গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রতিষ্ঠানের সুপারিনটেডেন্ট মো. দলিলুর রহমান মুক্তা তাড়াশ ইউএনও সহ বিভিন্ন সরকারী দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।  

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, তালম ইউনিয়নের দামড়া মৌজায় অবস্থিত রোকনপুর ইসলামিয়া মাদ্রাসায় বৃহস্পতিবার বিকালে রোকনপুর গ্রামের মৃত ইসমাইল হেসেনের ছেলে মো. আজাহার আলী,  একই গ্রামের হামেদ আলীর ছেলে নজিবুর রহমান, দামড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. তোজাম্মেল হোসেন  তিন প্রভাবশালী মাদ্রাসার  প্রায় ১৭ শতাংশ জায়গা ও জায়গার ওপর থাকা মাদ্রাসার পরিত্যাক্ত একটি টিনশেড ঘরসহ দখল করে প্রাচীর নির্মাণ করছেন। 
মাদ্রাসার সুপারিনটেডেন্ট মো. দলিলুর রহমান মুক্তা  জানান, ওই ঘরটি ও সেখানকার জায়গা মাদ্রাসার নিজস্ব সম্পত্তি। যা আশির দশকে সরকারী অর্থায়নে শ্রেণী কক্ষের জন্য নির্মাণ করা হয়েছিল। পরবর্তী অন্যত্র একই চত্বরে নতুন ভবন হওয়ায় ওই স্থানটি পরিত্যাক্ত ছিল ।  কিন্ত সেখানে  স্থানীয় প্রভাবশালীরা জোরপুর্বক ঘর সহ ১৭ শতাংশ জায়গা প্রাচীর দিয়ে ঘিরে ফেলে দখল করে নিচ্ছেন। এদিকে একইদিন বিকাল ওই প্রভাবশালীরা মাদ্রাসা ছুটির পরে জোরপূর্বক মাদ্রাসায় রোপনকৃত ২টি মুল্যবান কাঠের গাছ  ও  বাঁশের ঝাড় থেকে বিপুল সংখ্যক বাঁশ কেটে নিয়ে যায়। 
মাদ্রাসার জায়গা দখল ও গাছ কাটা প্রসঙ্গে প্রভাবশালী তোজাম্মেল হোসেনের বলেন, জায়গাটি রোকনপুর মাদ্রাসার নয়। দামড়া মৌজায় প্রতিষ্ঠাকালীন প্রথমে মাদ্রাসাটি হলেও পরে জায়গাটি আর মাদ্রাসার ছিল না। তাই আমরা জায়গাটি প্রাচীর দিয়ে অন্য একটি প্রতিষ্ঠান করার চিন্তা করছি।  
 এ ব্যাপারে তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ জানান, বিষয়টি জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।  


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০২-২০২০ ০৩:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 211 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com