নাগরপুরে তারেক স্মৃতি চুড়ান্ত ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত
৩০ এপ্রিল, ২০২৬ ০৫:৩০ পূর্বাহ্ন

  

নাগরপুরে তারেক স্মৃতি চুড়ান্ত ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০১-০২-২০২০ ০২:২৬ অপরাহ্ন
নাগরপুরে তারেক স্মৃতি চুড়ান্ত ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম গোলাম মোহাম্মদ খান তারেক স্মৃতি ব্যাডমিন্টন টূর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার গয়হাটা শহীদ শামস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম গোলাম মোহাম্মদ খান তারেক স্মৃতি ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। চুড়ান্ত প্রতিযোগিতায় উপজেলা ছাত্রলীগ সরাসরি ২ সেটের ব্যবধানে বাউসাইদ যুবসংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পরে মরহুম গোলাম মোহাম্মদ খান তারেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. জয়নাল আবেদিন বিদ্যুৎ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চঁাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান আসকর প্রমূখ।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০১-০২-২০২০ ০২:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 429 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com