শিরোনামঃ
নিউজরুম ০১-০২-২০২০ ০১:৩৮ অপরাহ্ন |
বিসিএলের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন ইস্ট জোনের ওপেনার তামিম ইকবাল। প্রথম ইনিংসে ২১৩ রান করে সেন্ট্রাল জোন। তাদের এ রানের জবাবে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে আক্রমনাত্নক ব্যাটিং করতে থাকেন তামিম। পিনাক ঘোষের সাথে ৬২ রানের ওপেনিং জুটি গড়েন তিনি। যেখানে ১০.৩ ওভারেই আসে ৫০ রান। তামিমের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩১ রান। পরবর্তীতে ব্যক্তিগত ২৬ রান করে পিনাক ফিরে গেলেও নিজের মতোই ব্যাট চালাতে থাকেন তামিম।
এরপর কিছুটা ধীর গতিতে রান তুলতে থাকেন এই ওপেনার। অধিনায়ক মমিনুলের সাথে গড়েন দারুণ জুটি। ৭৬ বলে পূরণ করেন ব্যক্তিগত অর্ধশতক। এরপর নিজের ব্যক্তিগত রান বাড়িয়ে দলকে এগিয়ে নিয়ে যান তামিম।
মধ্যহ্নবিরতির আগ পর্যন্ত ইস্ট জোনের সংগ্রহ ১ উইকেটে ১২৬ রান। তামিম ৭২(৯৯)* ও মমিনুল ২৫(৫৬)* রানে অপরাজিত আছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com