তাড়াশে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৭ মে, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-০২-২০২০ ০১:১৩ অপরাহ্ন
তাড়াশে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুল ইসলাম রনি: 
সিরাজগঞ্জের তাড়াশে মাদক বিরোধী  অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ হাবিল মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ সিরাজগঞ্জ  এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ খলিলুর রহমান। 
আটককৃত মোঃ হাবিল মোল্লা(৫২) হলেন তাড়াশ থানার খোশালপুর গ্রামের আজেল আলীর ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় তাড়াশ থানাধীন খোশালপুর গ্রামস্থ মোঃ আবু জাফর, পিতা-মৃত ইয়ার আলী এর বসতবাড়ীর সামনে পশ্চিম পাশের্^ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ হাবিল মোল্লা(৫২) কে গ্রেফতার করা হয়। এ সময় ২ কেজি গাঁজা ও ১ টি মোবাইলসেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০২-২০২০ ০১:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 371 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com