শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০২-২০২০ ১২:০২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার উদ্দ্যেগে নির্মিত শহীদ মিনারের উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী অফিসার ও তাড়াশ পৌরসভার প্রশাসক ইফফাত জাহান এর সভাপত্বিতে নির্মিত শহীদ মিনারের উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্মিত শহীদ মিনারের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আরশেদুল ইসলাম, গাজী আব্দুর রহমান, গাজী এসএম আব্দু রাজ্জাক, তাড়াশ পৌরসভার সচিব আশরাফুল আলম ভুইয়া প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com