শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩১-০১-২০২০ ০৭:৫৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগের তাড়াশ পৌরসভা আঞ্চলিক কার্যালয়ের উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার বিকালে তাড়াশ উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সিরাজ সরকারের আয়োজনে পৌর এলাকার মঙ্গলবাড়িয়া বাজারে আওয়ামীলীগের পৌরসভা আঞ্চলিক কার্যালয়ের উদ্ধোধন করা হয়। তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্ভোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার। আরো উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা যুবমহিলা লীগের আহবায়ক শায়লা পারভীন, তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর আব্দুল হাকিম সরকারসহ সকল ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com