জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্দ্যোগে শিবগঞ্জে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
০৩ মে, ২০২৬ ০৯:০২ অপরাহ্ন

  

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্দ্যোগে শিবগঞ্জে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজরুম
৩১-০১-২০২০ ০৭:২২ অপরাহ্ন
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্দ্যোগে শিবগঞ্জে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শিবগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার আলীগ্রামে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিএম মিজানের সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমরানুল হক। জাতীয় সাংবাদিক কল্যাণ কল্যাণ ফাউন্ডেশনের কার্য-নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আব্দুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম, প্রভাষক এমরান হোসেন, আওয়ামীলীগ নেতা ছাইফুল ইসলাম, তরুণ সমাজ সেবক সেবক জুলফিকার হাসান শাওন, শিক্ষক আবু সায়েম, শফিকুল ইসলাম, এ্যাডঃ রুহুল আমিন বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজরুম ৩১-০১-২০২০ ০৭:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 194 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com