এবার পিএসএলে ব্যাটিং পরামর্শকের ভূমিকায় আমলা
৩০ এপ্রিল, ২০২৬ ০৭:৫৯ পূর্বাহ্ন

  

এবার পিএসএলে ব্যাটিং পরামর্শকের ভূমিকায় আমলা

নিউজরুম
৩১-০১-২০২০ ০২:৩০ অপরাহ্ন
এবার পিএসএলে ব্যাটিং পরামর্শকের ভূমিকায় আমলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্জাইজিভিত্তিক ক্রিকেট খেলে যাচ্ছেন হাশিম আমলা। এবার ব্যাট হাতে নয়, ব্যাটিং পরামর্শক হিসেবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যাচ্ছেন তিনি। 

জানা গেছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসর। এবারের আসরে ব্যাটিং মেন্টর হিসেবে গতকাল বৃহস্পতিবার আমলাকে নিয়োগ দিয়েছে পেশওয়ার জালমি। 

এ বিষয়টি নিশ্চিত করে পেশওয়ার জালমির চেয়ার‌ম্যান জাভেদ আফ্রিদি গণমাধ্যমকে বলেন, হাশিম আমলা একজন কিংবদন্তি ব্যাটসম্যান এবং বিশ্ব ক্রিকেটের বড় নাম। উনাকে জালমি পরিবারে স্বাগতম। 

ক্লাবটির প্রধান কোচ এবং ক্রিকেট ডিরেক্টর মোহাম্মদ আকরাম বলেন, পেশওয়ার জালমিকে হাশিম আমলা সহায়তা করবেন, আমি তার জন্য আনন্দিত। উনার অভিজ্ঞতা আমাদের দল ও ব্যাটসম্যানদের সহায়তা করবে। 

অবশ্য এর আগেও ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন আমলা। গত বছর মানজি সুপার লিগে কেপ টাউন ব্লিজের ব্যাটিং কনসালটেন্ট ছিলেন তিনি। 

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১২৪ টেস্ট, ১৮১ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আমলা । 


নিউজরুম ৩১-০১-২০২০ ০২:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 324 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com