শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩১-০১-২০২০ ১২:৪০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ কালী মন্দিরে দেবী স্বরসতীর পূজা অনুষ্ঠিত। নওগাঁ গ্রামের সকল হিন্দু ছাত্র-ছাত্রীদের আয়োজনে দেবী স্বরসতীর পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। দেবীর পূজা উপলক্ষে সকল হিন্দু ছাত্র-ছাত্রীরা উপবাস রাখেন। স্বরসতী মুলত বিদ্যা দেবী, তাই এই দেবীর পূজা করা হয় মাঘ মাসের পঞ্চমীতিথিতে। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সভাপতি হরেন্দ্র নাথ মাহাতো।
সকাল ১০ ঘটিকার সময় সকলের অংশগ্রহণে পুরোহিত দ্বারা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর চরনে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। উক্ত পূজায় গ্রামের ছোট বড় সবাই অংশগ্রহন করেন। পুষ্পাঞ্জলি শেষে সকাল থেকে সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com