তাড়াশে ইউনিয়ন ভুমি অফিসের তহসীলদার ও কর্মচারীদের উপর হামলা
১৭ মে, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে ইউনিয়ন ভুমি অফিসের তহসীলদার ও কর্মচারীদের উপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
৩০-০১-২০২০ ০৮:১৮ অপরাহ্ন
তাড়াশে ইউনিয়ন ভুমি অফিসের তহসীলদার ও কর্মচারীদের উপর হামলা

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ভূক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসে সহকারী ভূমি কর্মকর্তা মো. আখতার হোসেন, অফিস সহকারী এস এম মনিরুল হক, অফিস সহায়ক শ্রী মঙ্গলা ঝাড়ুদার শফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় অফিসের কাজে ব্যস্ত ছিলেন। এমতবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর মথুরাপুর (ধাপ) গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. জামাল হোসেন কামাল হোসেন, একই গ্রামের মৃত কুশা খাঁ ছেলে আব্দুল আজিজ মোকসেদ আলী গং-এর /১০ জনের সংগবদ্ধ দল আকর্ষ্মিকভাবে অফিসে কর্মরত অবস্থায় তাদের উপর হামলা চালায় শারীরিক ভাবে লাঞ্চিত করে এবং অফিস কক্ষ অবরুদ্ধ করে রাখে। সময় স্থানীয় লোকজন হামলাকারীদের কবল থেকে তাদেরকে উদ্ধার করে। পরে তারা জরুরি কাগজপত্র রক্ষা করে অফিস বন্ধ করে উপজেলা সদর ভূমি অফিসে আশ্রয় নেয়। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩০-০১-২০২০ ০৮:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 316 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com