উল্লাপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপিত
০৩ মে, ২০২৬ ০৯:৩১ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩০-০১-২০২০ ০৬:৩৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপিত

রায়হান আলীঃ এক হাতে বেদ অন্য হাতে বিণা নিয়ে দেবী সরস্বতী দেবী বিদ্যা-বুদ্ধি দান করে থাকেন। এই বিশ্বাসে  উল্লাপাড়ার  সকল শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী  পূজা অনুষ্ঠিত হয়। পৌরশহরের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলসহ অন্যান্য স্কুলে শিক্ষার্থীরা আনন্দ উৎসবে এ পূজা উদযাপন করে। বেলা ১০টায় দেবীর কাছে বিদ্যা-বুদ্ধি দানের জন্য তার চরণে পুষ্পার্ঘ অপর্ণ করে অঞ্জলী দেয় শিক্ষার্থীরা। শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের সভাপতি দুলাল সাহা জানান,  এবছর উপজেলার  দুইশত শিক্ষা প্রতিষ্ঠান, শতাধিক বাড়ি ও মন্দিরে সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-০১-২০২০ ০৬:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 149 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com